১১ সেপ্টেম্বর, ২০২১ ০৪:০৮ পিএম

চলে গেলেন অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ

চলে গেলেন অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ
অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ আর নেই। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে দায়িত্ব পালন করেন। 

মৃত্যুকালের অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথের বয়স হয়েছিল ৮৪ বছর।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম তালুকদার আজ শনিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ শ্বাস কষ্টে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক