৩১ অগাস্ট, ২০২১ ১২:০৩ পিএম

রেসিডেন্সি ফেইজ ‘এ’ ও ‘বি’র মৌখিক ও ব্যবহারিকের রুটিন প্রকাশ

রেসিডেন্সি ফেইজ ‘এ’ ও ‘বি’র মৌখিক ও ব্যবহারিকের রুটিন প্রকাশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাই-২০২১ শিক্ষাবর্ষের এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ প্রথম ও দ্বিতীয় বর্ষ এবং ফেইজ-বি এর ওরাল ও ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। এসব কোর্সের বিভিন্ন বিভাগের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমডি, এমএস রেসিডেন্সি প্রোগ্রাম জুলাই-২০২১ ফেইজ-এ (প্রথম ও দ্বিতীয় বর্ষ) এবং ফেইজ-বি এর ওরাল ও ব্যবহারিক পরীক্ষা বিএসএমএমইউতে অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব পরীক্ষা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এমডি-এমএস এর বিভিন্ন বিষয়ের ওরাল ও ব্যবহারিক পরীক্ষাগুলো নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর বেসিক ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত