২২ অগাস্ট, ২০২১ ১০:৪৩ এএম

হৃদরোগে সাবেক সংসদ সদস্য সাহিদুর রহমানের মৃত্যু

হৃদরোগে সাবেক সংসদ সদস্য সাহিদুর রহমানের মৃত্যু
শেখ সাহিদুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনার দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ সাহিদুর রহমা সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক