২১ অগাস্ট, ২০২১ ০৩:৫৭ পিএম

দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা

দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লক্ষ ৮১ হাজার ভ্যাক্সিন দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (২১ আগস্ট) দুপুর সোয়া তিনটার দিকে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বেলা ৩:১৫ টায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত এবং বাংলাদেশের হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান বিমানবন্দরে টিকা গ্রহণ করেন।

এ বিষয়ে ওই সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপান থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৭ লক্ষ ৮১ হাজার ভ্যাকসিন বেলা ৩ট ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

এদিকে গত ২০ আগস্ট নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, টিকা বহনকারী একটি ফ্লাইট জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা যায়, জাপানের স্থানীয় সময় শুক্রবার রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

এর আগে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় গত ২ আগস্ট জাপান থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা উপহার দেওয়ার কথা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক