১৫ অগাস্ট, ২০২১ ০২:০১ পিএম

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরতদের ছুটি নেই’

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরতদের ছুটি নেই’
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: আব্দুল্লাহ আল মিরাজ

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মরতদের কোনো ছুটি নেই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এতো নিবেদিত হয়ে কাজ করার পরও কিছু মানুষ আমাদের সমালোচনা করবে। তবুও আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। 

আজ রোববার (১৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অডিটোরিয়াম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় কাজ করছি। কিছু লোক আছেন আমরা কোভিড টিকা দিলেও সমালোচনা করেন, না দিলেও সমালোচনা করেন। আবার কোভিড বাড়লেও তারা সমালোচনা। আমরা কোথায় যাবো।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে। 

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। সংক্রমণের হার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই, আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক