০৪ অগাস্ট, ২০২১ ০৪:৫২ পিএম

যে টিকা বেশি কার্যকর, তা দেওয়া হবে অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী নারীদের

যে টিকা বেশি কার্যকর, তা দেওয়া হবে অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী নারীদের
স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ রোধে অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে যে টিকা বেশি কার্যকর, তা জেনেই তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে অধিদপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট থেকে টিকা দেওয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেওয়া হবে। তবে তাদের টিকা দেওয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক