যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ পাচ্ছে ৩ কোটি ২০ লাখ মানুষ
মেডিভয়েস রিপোর্ট: তিন কোটির বেশি মানুষকে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। রোববার (১ আগস্ট) দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর এ কার্যক্রম শুরু হবে। ডিসেম্বরের শুরুর দিকে এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিচ্ছে যুক্তরাজ্য।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। দেশটিতে এর পর পরই পরে অন্য শুরু হয় কোম্পানির টিকাদানও।
যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। আর ৩৭ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৭০ শতাংশের বেশি।
ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।