বিএসএমএমইউর প্রো-ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ছয়েফ উদ্দীন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ। আজ সোমবার (২ আগস্ট) সকালে নতুন এ পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাকে দায়িত্ব দিয়েছেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করবো আমি। এ ক্ষেত্রে পূর্ণ নিয়ম-নীতির মাধ্যমে প্রতিটি কাজ সম্পাদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান যতটুকু সুন্দর করা যায়, ভালো করা যায়—সে ব্যাপারে আমি সর্বদা তৎপর থাকবো। ভিসি মহোদয়ের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে আন্তরিক থাকবো।’
এর আগে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান সার্জিক্যাল অনকোলজি বিভাগের এ অধ্যাপক।
রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নির্দেশে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আজকে তাঁর দায়িত্ব গ্রহণের কথা ছিল।