টিকা নিতে পারবেন ২৫ বছর বয়সীরা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রয়োগের সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। ফলে এখন থেকে ২৫ বছর বয়স হলেই করোনার টিকা নিতে পারবেন সাধারণ নাগরিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) কোভিড-১৯ টিকা প্রদান সংক্রান্ত সুরক্ষা অ্যাপসে এমন তথ্য সংযোজন করা রয়েছে।
এর আগে গত ২৩ জুলাই রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনার সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রয়োগের বয়সসীমা ১৮ করা হবে। জেলা পর্যায়ে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে শুধু এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, তা আলোচনায় রয়েছে।
তারও আগে গত ১৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রয়োগের বয়সসীমা ৩৫ থেকে কমিয়ে আঠারো ঊর্ধ্বে করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। এ প্রেক্ষিতে আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কি না। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ হয়েছে। উনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও গতকাল আমাদের জানিয়েছে ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কি না।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২