৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ রোধে এবার টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকাদান কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চায়, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধা আমরা করে দিচ্ছি। তাদেরকে আইডি কার্ড নিয়ে এলে টিকা দিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘শুধু নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তারা নয়, আমাদের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সমাজের নেতারা, আমাদের সবাইকে এটার (টিকা) সাথে সম্পৃক্ত হতে হবে। না হলে আমরা এই জায়গা থেকে সহজে পরিত্রাণ পাব না। সে জন্য আমরা টিকা কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম যা চলবে তাতে সমাজের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে সম্পৃক্ত করব।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২