২৫ জুলাই, ২০২১ ০২:১৯ পিএম

‘প্রতি মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা’

‘প্রতি মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকার আগামীতে প্রতি মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউয়ে ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।’

সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। তাই মাসে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘বাস, ট্রেন, লঞ্চসহ কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এজন্য সংক্রমণ বাড়ছে। গ্রামেও সংক্রমণ বেড়েছে। ঢাকার হাসপাতালে ভর্তি রোগীদের ৭৫ শতাংশই গ্রামের।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একদিকে করোনা ও নন-করোনা রোগীর চিকিৎসা অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসার প্রয়োজন হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য পৃথক কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল, সরকারি রেলওয়ে হাসপাতাল এবং টঙ্গীর আহসানউল্লাহ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক