ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি: অধ্যাপক ডা. বুলবুল
মেডিভয়েস রিপোর্ট: দাঁত ও মুখের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা, শিক্ষা ও গবেষণা প্রসারের লক্ষ্যে দেশে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি বলে আবারও জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর বুলবুল।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, ফেনী জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল আরও বলেন, এ মহামারিতে ডেন্টাল সার্জনদের যতটা সম্ভব অনলাইনে হলেও স্বাস্থ্যসেবা দিয়ে অসহায় মানুষের পাশে থাকতে হবে।
এ সময় করোনায় শাহাদাত বরণ করা দেশের ১৩ জন ডেন্টাল সার্জনের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ডা. রাসেল এবং ডা. শিহাবের পরিবারসহ অসুস্থ ডেন্টাল সার্জনদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
করোনার এ সংকটে এমন আয়োজনের জন্য ডেন্টাল সোসাইটি, ফেনী জেলাকে ধন্যবাদ জানান অধ্যাপক হুমায়ুন কবীর।
ডা. কাজী মো. ইস্রাফীলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীর প্রবীণ ডেন্টাল সার্জন ডা. আলী আহমেদ।
ডা. আকতার হোসেন তানসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন ডা. বেলায়েত হোসেন নয়ন, ডা. নাসির উদ্দীন শামীম, ডা. আমিনুল ইসলাম রাসেল, ডা. ইরফান মজুমদার, ডা. শাহাদাত হোসেন দিলদার, ডা. রাশিন সাবা, ডা. ফাহমিদা খানম, ডা. রিক্তা ভৌমিক, ডা. ওয়াহিদুর রহমান অয়ন, ডা. শিহাব উদ্দিন, ডা. জুবায়ের, ডা. ইমতিয়াজ, ডা. আরিফ, ডা. রিয়াদ, ডা. ফেরদৌসী, ডা. শোভা ও ডা. ইসমাইল প্রমুখ।
-
২৭ মার্চ, ২০২১
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অভাব
প্রতি বছর প্রোস্টগ্রাজুয়েশনের সুযোগ থেকে বঞ্চিত ২ হাজার ডেন্টাল সার্জন