২৪ জুলাই, ২০২১ ০৩:১৯ পিএম

একদিনে রেকর্ড ১০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে রেকর্ড ১০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলতি মৌসুমে একদিনে রেকর্ড ১০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে মোট এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের ৯৯ শতাংশ ঢাকার বাসিন্দা।

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৪ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২১ জন, ঢাকা শিশু হাসপাতালে পাঁচজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে নয়জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে রাজধানীতেই আছেন ৪১৯ জন, আর বাকি তিনজন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং এ ডেঙ্গু রোগ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এক হাজার ১৪৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক