২৩ জুলাই, ২০২১ ০৬:৩৬ পিএম

চলে গেলেন ডা. আজিজুল হক

চলে গেলেন ডা. আজিজুল হক
ডা. জি এম আজিজুল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১৩তম ব্যাচের শিক্ষার্থী ডা. জি এম আজিজুল হক। গত ২১ জুলাই বিকেল চারটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা বহলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন আজিজুল হক।

যশোর জিলা স্কুল থেকে মেট্রিক ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর স্বাস্থ্য সেবার সনদ লাভের প্রত্যাশা নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৭ সালে এমবিবিএস সম্পন্ন করেন ডা. আজিজুল হক।

প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক