১২ জুলাই, ২০২১ ০৪:২৩ পিএম

ডা. নাজনীন হত্যাকাণ্ড: আসামির মৃত্যুদণ্ড আপিলেও বহাল

ডা. নাজনীন হত্যাকাণ্ড: আসামির মৃত্যুদণ্ড আপিলেও বহাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ সোমবার (১২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে আসামীর পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে আদালতের রায়ের বিষয়টি জানান।

তিনি আরও বলেন, ‘আপিল বিভাগ ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আনা জেল আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।’

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, ল্যাব এইডের চিকিৎসক ডা. নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে আমিনুলকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করেন ভাগিনা অভিযুক্ত আমিনুল। পারুল নামে গৃহকর্মী তা দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করেন অভিযুক্ত আমিনুল। ঘটনার পর সে বগুড়ায় চলে যান। সেখান থেকে ফরিদপুর গিয়ে শরিফুল নাম ধারন করে কাজ করতে থাকে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ধানমণ্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যা মামলায় বিচার শেষে ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আমিনুলকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য পাঠানো হয়। দণ্ডিত আমিনুলও রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট মৃত্যুণ্ড বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে জেল আপিল করে আমিনুল। শুনানি শেষে আজ ১২ জুলাই আপিল বিভাগ আসামির জেল আপিল খারিজ করে দেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক