১০ জুন, ২০২১ ১০:০১ এএম

স্বাস্থ্যের ৩৯ কর্মকর্তাকে নিয়ে দক্ষতা ও নৈতিকতা উন্নয়ন প্রশিক্ষণ ১৩ জুন

স্বাস্থ্যের ৩৯ কর্মকর্তাকে নিয়ে দক্ষতা ও নৈতিকতা উন্নয়ন প্রশিক্ষণ ১৩ জুন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী ৩৯ কর্মকর্তাকে নিয়ে দক্ষতা ও নৈতিকতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (০৯) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৪ মনিটরিং ও সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী কর্মকর্তাদের দক্ষতা ও নৈতিকতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আগামী ১৩জুন, ২০২১ তারিখ (সকাল নয়টা থেকে বিকাল তিনটা) পর্যন্ত অনলাইনে (Meeting ID; 96919776928, Passcode: 440290) অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ | কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে এ বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

এতে আরও বলা হয়েছে, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ ভাতা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট, মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক