০৩ জুন, ২০২১ ০১:৫৭ পিএম

সিভিল সার্জন পদে পদায়ন: ফিট লিস্টের ১০৮ চিকিৎসকের সাক্ষাৎকার

সিভিল সার্জন পদে পদায়ন: ফিট লিস্টের ১০৮ চিকিৎসকের সাক্ষাৎকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদেরকে সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নে ১০৮ চিকিৎসকের সাক্ষাৎকার নিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (০২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্ব্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক নোটিস এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ১৬ জুন ২০২১ বুধবার বেলা দুইটায় সংযুক্ত তালিকার ১-৪০ পর্যন্ত, আগামী ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার দুইটায় সংযুক্ত তালিকার ক্রমিক ৪১-৮০ পর্যন্ত এবং ১৯ জুন ২০২১ শনিবার দুইটায় সংযুক্ত তালিকার ক্রমিক ৮১-১২০ পর্যন্ত কর্মকর্তাদের সাক্ষাৎকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলালয়ের সভা কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘সাক্ষাৎকারে নোটিসের সাথে সংযুক্ত তালিকার কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

আদেশ অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থামন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক