৩১ মে, ২০২১ ১০:২৪ এএম

মমেকের সাবেক শিক্ষার্থী ডা. তওফিকের মৃত্যু

মমেকের সাবেক শিক্ষার্থী ডা. তওফিকের মৃত্যু
ডা. তওফিক এনাম লেনিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সাবেক শিক্ষার্থী ডা. তওফিক এনাম লেনিন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৩১ মে) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ডা. তওফিক এনাম দীর্ঘদিন লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ সংক্রান্ত অস্ত্রপচারকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হলে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি য়মনসিংহ মেডিকেল কলেজের ম-৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি সন্ধানী ময়মনিসিংহ মেডিকেল ইউনিটের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিলিটি (​এফডিএসআর) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ডা. তওফিক এনাম লেনিনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক