জেবিএমডিএসএয়ের আহ্বায়ক কমিটি অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: গাইবান্ধা জেলা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের (জেবিএমডিএসএ) নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৯ মে) চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের গাইবান্ধা জেলা সভাপতি ডা. মতিয়ার রহমান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাইবান্ধা জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. শফিকুল ইসলাম মন্ডল শাহীন এ কমিটির অনুমোদন দেন।
কমিটির আহ্বায়ক হয়েছেন নাজমুস সালেহীন ইয়াফি। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইসতিয়াক আমিন আলিফ, আব্দুল্লাহ আল ফারুক, রায়হান পারভেজ, আশিকুর রহমান জুয়েল, রাকিব আল হক, মুবতাসিম ফুয়াদ জিত ও মাসবুবা সাবরিন স্বর্ণা।
সদস্য নির্বাচিত হয়েছেন ইফতেখার হায়দার সরকার, রিফাত নাজমুল হৃদয়, মেহেরাফ হোসাইন আরাফ, ফুয়াদ আল হাসান, শামস আরেফিন, রাকিব হাসান, আব্দুল্লাহ আল শাফিন, সাদমান সাকিব আদ্রিব, রাকিবুল হোসাইন কাফি, খন্দকার ওয়ালিদ প্রতীক, যারিন তাসনিম রিফাত, আফিয়া জাহিন ঐশি, নাহিন আশরাফী ইশা, সাকিব ফেরদৌস ও নুর হাসনাত জিলন সরকার।
এছাড়া ফজলে আকন্দ, মফিহা নাজনীন, মাইদুল হাসান, সাবরিনা কানিজ, সীমান্ত সিদ্দিক, ইশরাত জাহান ঐশি, মহসিনা বৃষ্টি, সিয়াম ইসলাম ও আরিফ বিল্লাহ তপু সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সদ্য আহ্বায়ক হওয়া নাজমুস সালেহীন মেডিভয়েসকে বলেন, ‘গাইবান্ধার জেলার শিক্ষানবিশ চিকিৎসকদের যোগাযোগ ও মিলিত হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম জেবিএমডিএসএ। গাইবান্ধা বিএমএ ও স্বাচিপের চিকিৎসকরা আমাকে এই পদে মনোনীত করায় খুবই আনন্দিত আমি।
পরবর্তীতে আমরা শিক্ষানবিশ চিকিৎসকদের মিলন মেলার আয়োজন করবো এবং তাদের সাথে জেলার চিকিৎসকদের মাঝে সেতুবন্ধন তৈরী করবো। করোনাসহ অন্যান্য মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগে জেলার মানুষের পাশে দাড়াব। ফ্রী মেডিকেল হেলথ ক্যাম্পসহ আরো বিভিন্ন কর্মসূচী আমরা হাতে নেব।’