১৮ মে, ২০২১ ০৮:৩৩ পিএম

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম
অধ্যাপক ড. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাবিদ, গবেষক, লেখক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ড. রফিকুল ইসলাম ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক ফোকলোর গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক