গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৬ মে) ভোর রাতে মারা যান তিনি। ওই চিকিৎসকের নাম আয়মান আবু এলুফ।
সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হামলার ধারাবাহিকতায় রোববার রাতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার রাস্তা, ভবন, হামাসের প্রশিক্ষণ শিবির ও ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের বেশির ভাগ জায়গায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলায় গাজার আস শিফা হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের প্রধান ডা. আয়মান আবু এলুফ মারা যান। তার স্ত্রী ও পাঁচ ছেলে এখনও বাড়ির ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শুধুমাত্র রোববার ইসরায়েলের বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা