চীনের টিকা তৈরির অনুমোদন পেল ইনসেপ্টা
মেডিভয়েস রিপোর্ট: চীনের তৈরি করোনাভাইরাসের টিকা তৈরির অনুমোদন পেয়েছে দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা। আজ রোববার (১৬ মে) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান।
তিনি আরও জানান, চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ ব্যাপারে সোমবার (১৭ মে) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
ইনসেপ্টা সূত্র জানায়, চলতি মাস থেকে টিকা উৎপাদন শুরু হচ্ছে।
তিনি বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।
এ প্রসঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়টি ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আমাদের জানায়নি। গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছি যে, আমরা টিকা উৎপাদনের অনুমতি পেয়েছি।’
প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা টিকা উৎপাদনে প্রস্তুত। আমরা ২০১১ সাল থেকেই টিকা তৈরি করে আসছি। দেশের লোকাল মার্কেটে যে টিকাগুলো ব্যবহার হয়, হেপাটাইটিস, টিটেনাস থেকে শুরু করে কুকুরে কামড়ালে যে টিকা (রেভিস) দেওয়া হয়, সেগুলোও আমরা উৎপাদন করে থাকি। এ রকম প্রায় ১৪/১৫টি টিকা মার্কেটে আমাদের রয়েছে। সেই হিসাবে আমাদের প্রস্তুতি সবসময়ই থাকে। কোভিডের টিকা উৎপাদনেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘প্রতিমাসে এখন আমাদের চার কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে।’
এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছিল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে টিকা উৎপাদনে অনুমতি দেওয়া যায় কি না তা প্রাথমিক সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টিকা সংগ্রহ ও বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কমিটি।
এদিকে রেনেটা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা উৎপাদনের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২