দেশের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব, ইনশাআল্লাহ। এজন্য দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে বলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই আমরা গণটিকাকরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা জেনেছেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রফতানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এরইমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে।
আমরা উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা পেয়েছি। টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছেও অনুরোধ জানিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। বিভিন্ন উৎস থেকে আমরা ১ কোটি টিকা কেনার ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই দেশে টিকা আসতে শুরু করবে।
-
১৭ নভেম্বর, ২০২৫
-
৩০ নভেম্বর, ২০২৪
-
০২ জুন, ২০২৪
-
১২ মে, ২০২৪
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’
অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী
-
০১ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৩
-
১২ নভেম্বর, ২০২৩
-
২৩ অক্টোবর, ২০২৩
-
০৪ অক্টোবর, ২০২৩