০৫ মে, ২০২১ ১০:০৯ পিএম

চমেকে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি শুরু ২২ মে

চমেকে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি শুরু ২২ মে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এমবিবিএস প্রথমবর্ষ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ২২ মে। একইসঙ্গে কলেজের ৬৩তম ব্যাচে নির্বাচিত শিক্ষার্থীদের রোল অনুযায়ী ভর্তির তারিখের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (৫ মে) চমেক অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্থা:শ্রণি/চিশি:/মহিঁ/এমবিবিএস/২০২০-২০২১/১৬৩, ২৫ এপ্রিল মোতাবেক বাংলাদেশ মেডিকেল অ্যান্ড কাউন্সিল (বিএমডিসি) কতৃত প্রণীত নীতিমালার শর্তানুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিম্নে বর্ণিত রোল অনুযায়ী আগামী ২২ মে থেকে ৩১ মে অফিসা চলাকালীন সময় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

এছাড়া বিশেষ কারণে কোন শিক্ষার্থী নির্ধারিত তারিখে ভর্তি হতে ব্যর্থ হলে ৩০ মে থেকে ৩১ মে সকল সাড়ে আটটার মধ্যে উপস্থিত হয়ে অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ‘নীতিমালা অনুযায়ী নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির পূর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃক মনোনিত সনদপত্র যাচাই কমিটি ও স্বাস্থ্য পরীক্ষার অন্য মেডিকেল বোর্ডের সদস্যগনের মাধ্যমে সাময়িকভাবে ভর্তি শুরু হবে। প্রার্থীদের নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ৮টায় উপস্থিত হয়ে কাগজপত্রের মূল কপি যাচাই কমিটির বরাবরে উপস্থাপন করতে হবে। মূল সার্টিফিকেট যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পর ভর্তি ফি জমা নিয়ে ভর্তি রেজিস্ট্রার খাতায় নাম অন্তর্ভুক্ত করবেন। যাচাই বোর্ডে উপস্থাপিত মূল কাগজপত্র অত্র কার্যালয়ে জমা থাকবে, কেবলমাত্র মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটাকোপি জমা নিয়ে আবেদনের মাধ্যমে মূল মুক্তিযোদ্ধা সনদ ফেরত নিতে পারবেন। পরবর্তীতে যদি কোন ছাত্র বা ছাত্রীর দাখিলকৃত কগজপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয়, তবে তার ভর্তি বাতিল হবে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।’

‘ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রী অনলাইনে পুরণ করা আবেদন ফরমে প্রদত্ত ছবি ও প্রবেশপত্রের ছবি একই হতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রদর্শিত স্বাক্ষরের মধ্যে আবেদনপত্র দেওয়া স্বাক্ষরের সঙ্গে আবেদপত্রের স্বাক্ষর মিল থাকতে হবে। ভর্তির সময় দাখিলকৃত মাইগ্রেশন ফরমে কোন রকম পরিবর্তন, পরিবর্ধন বা বাতিলের আবেদন গ্রহন যোগ্য হবে না। “ও” লেভেল এবং “এ” লেভেলে পাসকৃত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ স্বাক্ষৱিত মূল মার্কসিট ও সনদপত্র বা প্রশংসাপত্র অবশ্যই নিরীক্ষান্তে জমা পরাখতে হবে। ভর্তির পর কোন ছাত্র-ছাত্রী তার ভর্তি বাতিল করতে চাইলে অভিভাবকের সম্মতিসহ লিখিতভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট ফেরত নিতে পারবেন।’

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ক্লাস আগামী এক আগস্ট থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

১. এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও নিজ ফলাফলের অনলাইন রঙ্গিন কপি। 

২. এসএসসি এবং এইচএসসি বা সমমান পৰীক্ষা একাডেমিক ট্রান্সসিস্ট/মার্কশীটের মুল কপি।

৩. এসএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্রের মুল কপি। 

৪. এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র অথবা টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের মূল কপি। ৫. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মুল নাগরিক সনদপত্র (জেলা কোটা দাবির ক্ষেত্রে)।

৬. চার কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা (ল্যাব প্রিন্ট) রঙ্গিন ছবি। 

৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসেকের সনদপত্র ও অ-উপজাতীয় প্রাণীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মুল সনদপত্র। 

৮. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসরন করা হবে।

৯. মূল সনদপত্র সংরক্ষণের জন্য লিগেল সাইজের একটি শক্ত মোটা কাগজের খাম অবশ্যই জমা দিতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক