২৮ এপ্রিল, ২০২১ ০৫:৪৩ পিএম

চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি

চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুটি পক্ষই ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।  

আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে এ কর্মবিরতি পালন করেন চমেক হাসপাতালের  ইন্টার্ন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালে বিবদমান দুটি পক্ষের একটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের গ্রুপ এবং আরেকটি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরীর সমর্থক।

দীর্ঘদিন ধরেই তারা দ্বন্দ্বে লিপ্ত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ এপ্রিল) হাসপাতালে দায়িত্ব পালনকালে নাসির উদ্দিন সমর্থিত গ্রুপের একজন ইন্টার্ন চিকিৎসক, মুহিবুল হাসান চৌধুরী গ্রুপের একজনকে কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। পরে মুহিবুল হাসান গ্রুপের চিকিৎসকরা তার ওপর ক্ষেপে যায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন নাসির গ্রুপের ইন্টার্ন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে কিছুই জানেন না তিনি। মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আজ দুপুর বারোটায় উভয় পক্ষের সাথে আলোচনা করা হবে। সেখানে পুলিশ ও হাসপাতলের অধ্যক্ষ উপস্থিত থাকবেন।’

পরিচালক আরও বলেন, ‘কর্মবিরতি হলেও সেটা চিকিৎসা সেবায় কোন প্রভাব পড়বে না। মঙ্গলবার রাতে ছাত্রলীগের একাংশ ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করে। এই ঘটনার পরপরই কর্মবিরতির ডাক দেয় তারা। এর আগে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকদের উপর হামলা
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক