২৭ এপ্রিল, ২০২১ ০২:৪৪ পিএম

৪০ লাখ ডোজ রুশ টিকা আসছে আগামী মাসে

৪০ লাখ ডোজ রুশ টিকা আসছে আগামী মাসে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি’র ৪০ লাখ ডোজ আগামী মাসেই দেশে আসছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদপ্তর স্পুটনিক ভি ব্যবহারে জরুরি অনুমোদন দেওয়ার পর তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মে মাসের মধ্যেই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপরই তা প্রয়োগ শুরু হবে।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনও আইনগত বাধা রইলো না।

এর আগে সকালে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে সুপারিশ করে। এরপর করোনার সংক্রমণ ও ভ্যাকসিন পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি  টিকা এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে। সাধারণত কোনও ওষুধে সাতটা দেশের অনুমোদন থাকলে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশে ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা অনিশ্চয়তায় পড়ায় গণ টিকাদান কর্মসূচি বাধার সম্মুখীন হয়েছে। গতকাল থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকা দেওয়ার জন্য মজুত সরকারের হাতে নেই।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক