২৬ এপ্রিল, ২০২১ ০৮:২৯ পিএম

করোনায় ডা. মাহবুবুল ইসলামের মৃত্যু

করোনায় ডা. মাহবুবুল ইসলামের মৃত্যু
ডা. মো. মাহবুবুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক (এমডি) ও চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. মাহবুবুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ সোমবার (২৬ এপ্রিল) ভোরে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ডা. মাহবুবুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ল্যাব এইড হাসপাতালের এমডি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যা পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে ঢাকার হাজারীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। 

ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ল্যাব এইড কর্তৃপক্ষ।  তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছে তাঁরা।

ডা. মো. মাহবুবুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক