২৫ মার্চ, ২০২১ ০৭:২৪ পিএম

চবির চিকিৎসা অনুষদের ডিন হলেন অধ্যাপক সাহেনা আক্তার

চবির চিকিৎসা অনুষদের ডিন হলেন অধ্যাপক সাহেনা আক্তার
অধ্যাপক ডা. সাহেনা আক্তার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা অনুষদের ডিনের দায়িত্ব পেয়েছেন চট্রগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘চট্রগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তারকে যোগদানের তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিনের দায়িত্ব অর্পণ করা হলো।’

অধ্যাপক সাহেনা আক্তার দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্র হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, চবির পরীক্ষা নিয়ন্ত্রক ও হিসাব নিয়ামকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক