অক্সফোর্ডের ভ্যাকসিন চালিয়ে যাওয়ার আহ্বান ডাব্লিওএইচওর
মেডিভেয়েস রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)। পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে দেশগুলো টিকা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশ তাঁদের দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় টিকার ব্যবহার বন্ধ না আহ্বান জানিয়েছে ডাব্লিওএইচও।
তারা জানিয়েছে, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা মঙ্গলবার এই টিকা নিয়ে আবারও বৈঠক করবেন।
স্থগিত করা দেশগুলোর দাবি, ইউরোপে এই টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ইউরোপে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ এই টিকার এক ডোজ করে গ্রহণ করেছেন এবং তার মধ্যে ৪০টির মতো রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা জানা গেছে।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও একইদিনে বৈঠকে বসবে এবং বৃহস্পতিবারের মধ্যে তারা একটি সুনির্দিষ্ট ঘোষণা দেবে। তবে তারাও টিকার ব্যবহার চালিয়ে যাওয়ার পক্ষে মতামত দিয়েছে।
এদিকে সোমবার দেশটির টিকা বিষয়ক সংস্থার পরামর্শে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাটির ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে ও বুলগেরিয়াসহ বেশ কিছু ইউরোপীয় দেশ।
তবে অ্যাস্ট্রাজেনেকা বলছে, টিকা ব্যবহারের কারণে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রক্ত জমাট বাঁধার হার ধারণার চাইতে বেশি নয়। এই ঘটনা এখন পর্যন্ত নিবন্ধন পাওয়া সব টিকার ক্ষেত্রেই স্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ