২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩১ এএম

ঢামেকহার মহাপরিকল্পনা প্রকল্পের পরিচালক হলেন ব্রি. জে. নাজমুল

ঢামেকহার মহাপরিকল্পনা প্রকল্পের পরিচালক হলেন ব্রি. জে. নাজমুল
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকহা) আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুর্ণনির্মাণসহ মহাপরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হয়েছেন ঢামেকহার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হককে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ ও পূর্ণনির্মাণের জন্য ব্যয় প্রাক্কলনসহ। মহাপরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে  জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মহাপরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন প্রকল্প
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক