২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:৪১ পিএম

কোভিড নিয়ন্ত্রণে বিশ্বে অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ: ডাব্লিউএইচও প্রধান

কোভিড নিয়ন্ত্রণে বিশ্বে অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ: ডাব্লিউএইচও প্রধান
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস তথা কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালক ড. টেড্রস বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান কোভিড মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সমন্বিত পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন। 

এছাড়া স্বাস্থ্য খাতের অন্যান্য সাফল্য এবং সরকারের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অর্জনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি ডব্লিউএইচও মহাপরিচালককে অবহিত করেন।

কোভিড প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের জন্য ড. টেড্রস আধানম গেব্রিয়াসুসকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। এছাড়া কোভ্যাক্স সুবিধার আওতায় সদস্য রাষ্ট্রগুলোকে করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহে দৃশ্যমান ও বলিষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক