৩১ জানুয়ারী, ২০২১ ০৯:০৩ পিএম

দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চোখের চিকিৎসা

দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চোখের চিকিৎসা
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: অন্ধত্ব থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকার জন্য কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিশেষ করে ডায়াবেটিকসের কারণে চোখের রেটিনা সমস্যার রোগ শনাক্ত করা যাবে মাত্র ৩০ সেকেন্ডে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করবে অভিনব এই প্রযুক্তি।

আজ রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন থেকে এমন দাবি করে ‘আইহেলথস্ক্রিন বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ড. আলাউদ্দীন ভুঁইয়া বলেন, আগামী ৬ ফেব্রুয়ারী জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আমাদের অত্যাধুনিক ভ্রাম্যমাণ আইস্ক্রিনিং বাসের উদ্বোধন হবে। আমাদের স্ক্রিনিং সরঞ্জামটি ৯৭ ভাগ নির্ভুলভাবে কাজ করে। একইসঙ্গে এটি বিশ্লেষণ ও তাৎক্ষণিক ফলাফল সরবরাহ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। যারা বয়স্ক তাদের জন্য এটি কম সময়সাপেক্ষ এবং নিরাপদ। আমরা প্রাথমিকভাবে বাংলাদেশ ডায়াবেটিকস সোসাইটির নিবন্ধিত ৫০ লাখ রোগীর চোখ স্ক্রিনিং করবো এবং পরবর্তীতে  আমাদের অনিবন্ধিত ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিং করবো।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সোহেল রানা বলেন, আমরা ২০১৭ সাল থেকে দক্ষ আইটি টিম নিয়ে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে ২.৫ মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছি। আশা করি, আমরা খুবই স্বল্পমূল্যে এই সেবা দেশের মানুষকে দিতে পারবো। এছাড়া এ ব্যবস্থায় দেশের ডায়াবেটিকস রোগীর সংখ্যা ও অন্ধত্বের আশঙ্কাও কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক