০৫ জানুয়ারী, ২০২১ ০৬:১৭ পিএম

পরিবার পরিকল্পনা ক্যাডারের ২২ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদায়ন

পরিবার পরিকল্পনা ক্যাডারের ২২ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ কর্মকর্তাকে সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, ঢাকার মোছা. লায়লা হুসনে আরা আরজু, কুষ্টিয়ার মো. আলী সিদ্দিকী, ফেনীর মো. আমিনুল ইসলাম, নওগাঁর মোসা. কস্তুরী আমিনা কুইন, পিরোজপুরের রাম কৃষ্ণ দাস, মাদারীপুরের মো. গোলাম সরোয়ার, নীলফামারীর মো. শাহজাহান, মানিকগঞ্জের মো. গোলাম নবী, কুমিল্লার মো. মাহবুবুল করিম, নেত্রকোনার মো. আনিছুর রহমান, কিশোরগঞ্জের আবু তাহা মো. এনামুর রহমান, নরসিংদীর অরবিন্দ দত্ত, ঝালকাঠির মো. কামাল হোসেন, পঞ্চগড়ের মো. মোজাফফর হোসেন, টাঙ্গাইলের মো. লুৎফুল কিবরিয়া, চাপাইনবাবগঞ্জের মো. সাদিকুল ইসলাম, কুমিল্লা দেবিদ্বারের মো. মজিবুল রহমান, ঝিনাইদহের মোছা. নাশিরা খাতুন, ময়মনসিংহের এ কে এম মোর্শেদুজ্জামান,কিশোরগঞ্জ হোসেনপুরের মো. নজরুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের শেখ মোহাম্মদ আদম, নাটোরের শাকিয়া হায়দার

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে তা কাজ কার্যকর হবে।

আদেশের অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক