স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়িচালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
মেডিভয়েস রিপোর্ট: অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের (ডিজি) গাড়িচালক আব্দুল মালেকের প্রথম স্ত্রী নার্গিস আক্তারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
তিনি জানান, চলমান অনুসন্ধানে মালেক দম্পতির অস্বাভাবিক সম্পদের সন্ধান পেয়েছে দুদক। মালেকের প্রথম স্ত্রী নার্গিস আক্তারের নামে তুরাগ থানার দক্ষিণ কামারপাড়ায় দুটি সাত তলা বিলাসবহুল ভবনের সন্ধান পায় দুদক।
এ ছাড়াও ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম ও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল টাকার ব্যবসাসহ বিভিন্ন অপরাধে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে রাজধানীর তুরাগ থানার কামারপাড়ার ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে গ্রেফতার করে র্যাব।
-
১৬ ঘন্টা আগে
-
১৬ ঘন্টা আগে
-
২০ ঘন্টা আগে
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬