অধ্যাপক হলেন ডা. মহসিন আলী শাহ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. মহসিন আলী শাহ।
সোমবার (১৪ ডিসেম্বর) তিনি মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার তিনি পদোন্নতির চিঠি হতে পান। এর আগে ডা. মহসিন আলী শাহ একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বাধীনতার মাসে এমন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ।
ডা. মহসিন আলী শাহ ১৯৮৩ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমিবিবিএস সম্পন্ন করেন। এরপর ১০ তম বিসিএসসের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন তিনি।
ডা. মো. মহসিন আলী শাহ ২০০৫ সালে বিএসএমএমইউয়ে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত হন। পরে সহযোগী অধ্যাপক হিসেবে ২০১২ সালে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ ২০২০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতী লাভ করেন গুণী এই মনোরোগ বিশেষজ্ঞ।
তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ ঢাকার মগবাজারে বসবাস করেন। তাঁর বড় মেয়ে একজন চিকিৎসক এবং ছেলে একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।