০৭ ডিসেম্বর, ২০২০ ১১:৫০ এএম
করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. হাবিবুর রহমান আর নেই। রোববার সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. মো. হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্পেসালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা ডেন্টাল কলেজের ১০ তম (ডি-১০) ব্যাচের শিক্ষার্থী ডা. মো. হাবিবুর রহমান কর্মজীবনে ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিকস্ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তার নামাজে জানাজা সোমবার ফজরের নামাজের পর মোহাম্মদপুর আল-আমিন মসজিদে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত