স্বাস্থ্য শিক্ষার নতুন পরিচালক অধ্যাপক কামদা প্রসাদ
মেডিভয়েস রিপোর্ট: ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) পদে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মাল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পাশ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
পদায়ন পাওয়া কর্মকর্তা হলেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. কfমদা প্রসাদ সাহা। তাঁকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন বিভাগের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।