০৯ নভেম্বর, ২০২০ ০৭:২৬ পিএম

মসজিদে প্রবেশে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান ইফার

মসজিদে প্রবেশে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান ইফার

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে মসজিদে প্রবেশে বাধ্যতামূলক মাস্ক পরিধানের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আজ সোমাবর (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সরকারি সংস্থাটি।

এতে বলা হয়, করোনার সংক্রমন রোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা সকলকে মেনে চলতে হবে। নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করার জন্য সব মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় বলা হয়েছে, সংক্রমণ ঠেকাতে মসজিদে আগত মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে। বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন।  কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এর আগে গতকাল ৮ নভেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এ নির্দেশনায় করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলা ও করোনার নতুন সংক্রমন রোধে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পড়া বাধ্যতামূলক করাসহ বেশ কিছু নির্দেশনা জারি করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক