০৯ নভেম্বর, ২০২০ ০৭:৫৪ পিএম

শজিমেক হাসপাতালের নতুন পরিচালকের যোগদান

শজিমেক হাসপাতালের নতুন পরিচালকের যোগদান

মেডিভয়েস রিপোর্ট: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক পদে যোগ দিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন।

রোববার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নতুন পরিচালকের স্বাক্ষরিত যোগদানপত্রের চিঠি সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, যথাযথ সম্মান প্রদর্শন নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় পরিচালক পদে ২২ অক্টোবর যোগদান পত্র দাখিল করলাম।

চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক