০৪ নভেম্বর, ২০২০ ০৭:২৩ পিএম

আট চিকিৎসককে সহকারী ও সহযোগী অধ্যাপক পদে আবেদনের অনুমতি 

আট চিকিৎসককে সহকারী ও সহযোগী অধ্যাপক পদে আবেদনের অনুমতি 

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ভিন্ন ভিন্ন বিভাগের সাত চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে এবং একজনকে সহযোগী অধ্যাপক পদে আবেদনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নের ছকে বর্ণিত স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের মোট আট জন চিকিৎসককে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

সহকারী অধ্যাপক অনুমতি পাওয়া চিকিৎসকরা হলে: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অ্যানেসথেসিওলজি বিভাগের ডা. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডা. চন্দ্র শেখর কর্মকার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. আসিফ মাহমুদ, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. হালিমা আক্তার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. হোসাইন আল মাহমুদ, ইনডোর মেডিকেল অফিসার ডা. দেবাশিস দাস এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের  অ্যানেসথিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শারমীন আরা বেগম।

এছাড়া সহযোগী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকরী অধ্যাপক ডা. নাজনীন আকতারকে অনুমতি প্রদান করা হয়েছে।

সেবা বিভাগের পার-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

আদেশের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা ও যুগ্মসচিবের (পারসোনাল) ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক