০১ নভেম্বর, ২০২০ ০৮:১৬ পিএম

করোনায় ডা. সাজ্জাদ কামালের মৃত্যু

করোনায় ডা. সাজ্জাদ কামালের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সৈয়দ মো. সাজ্জাদ কামাল (৫৬) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপসর্গ থাকায় ১৫ দিন আগে ডা. সাজ্জাদ নমুনা পরীক্ষা করান। এতে তাঁর দেহে করোনা শনাক্ত করা হয়। এরপর তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। এ সময় তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন।

ডা. সৈয়দ মো. সাজ্জাদ কামালের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক