অধ্যাপক ডা. মুজিবুল হক

অধ্যাপক ডা. মুজিবুল হক

স্কিন অ্যান্ড সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট

এফসিপিএস, এফআরসিপি (যুক্তরাজ্য), ডিডিভি (অস্ট্রিয়া)

 


২৪ অক্টোবর, ২০২০ ০১:৩৯ পিএম

‘অগ্রগতি প্রশ্নে ঢাকার সঙ্গে দিল্লির তুলনা চলে না’

‘অগ্রগতি প্রশ্নে ঢাকার সঙ্গে দিল্লির তুলনা চলে না’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্পর্কে কোলকাতার মানুষেরা জানেনই না, যে তারা জানেন না। 

নিজ দেশের বুকে বাঁধ দিয়ে যে দেশ প্রতিবেশীর মালামাল পার করতে দিয়েছিল, আমরা কেন ব‍্যর্থ হলাম অন্তত সমভাবে আমাদের টিভি তাদের দেখাতে। দুদেশের মানুষের পরস্পরকে জানার এক অলৌকিক মাধ্যম হলো এই টিভি। 

এতে কলকাতার মানুষ জানতে পারতো, আমাদের হেলাফেলা তাদের জন্যে কত বেমানান। আমাদের উদারতার কথা জানা থাকলে এমনটি করার বিষয়ে তাদের সাহসও হতো না।

এবারের আন্তর্জাতিক সমীক্ষা এজন্যই তাদের এত অবাক করেছে। বহুবছর আগে একবার ভারতে green peace নামের প্রভাবশালী সংস্থা সরগোল তোলে যে Hindustan liver (আমাদের Unilever যাদের fair & lovely এদেশে প্রচণ্ড বাজার) এ murcury নামের অনেক ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে।

এর পরিপ্রেক্ষিতে তাদের দুজন তরুণ বিজ্ঞানী ওদেশে আমাদের এখানে এক সেমিনারে আসেন। তারাও খুব বড় সেমিনার করেন।

সরকার আমাদের দেশ থেকে আমকে ও প্রফেসর ওয়াদুদকে (phd) ওই সেমিনারে পাঠান। পরে অবশ্য ক্ষতিকর পদার্থ পাওয়ার অভিযোগটিটি প্রমাণিত হয়নি।

আমরা বম্বে তাজে, যেখানে ছিলাম সেখানে রাতের খাওয়া শেষে ইতিপূর্বে বাংলাদেশ সফর করে যাওয়া একজন, একেবারেই তরুণ (phd) আমার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে কথা হয়।

তিনি বলেন, বাংলাদেশ হোটেল রেডিসনের জানলা দিয়ে তিনি রাস্তা দেখেন, সারা পথজুড়ে জাপানি দামী গাড়ির সারি।

যা শুনে এসেছিলেন দেখেন সব তার উল্টো। হোটেলে অত‍্যাধুনিক পরিশীলিত, শিক্ষিত মহিলাদের পারিবারিক ভিড়। ঢাকায় মহিলারা অবলীলায় পথ চলছেন।

তারা মুগ্ধতার সঙ্গে বললেন, সকলে পুষ্ট, পায়ে জুতা ও গায়ে কাপড়। অবাক লাগলো। সারা ভারতের সঙ্গে তুলনা করে বললে, তুলনা চলে না। তবে তুমি অবাক হবে, এই ভালো কথাটা আমি আমার স্ত্রীকে বলতে পারবো না।

তার সঙ্গে থাকা আরেক বন্ধু মিলে ঠিক করেন রেডিসনে থেকে তারা ১০ মাইল করে ঢাকার সব দিকে যাবেন। বুঝতেই পারছেন, তরুণ বয়স।  

ভারতের কর্নাটকে বহু মানুষের পায়ের পাতা ½ ইচ্চি পুরো। খালি পায়ে থাকতে থাকতে। জুতা পরার সঙ্গতি নাই। নানা প্রদেশে প্রতিবছর ৫-৬ শ’ মানুষ আত্যহত‍্যা করে ক্ষুধায়। 

তরুণ পিএইচডি হোল্ডার বললেন, তোমাদের সম্পর্কে ধারণা, অদ্ভূত খারাপ। অনেকেই বলেছিল, ‘দেখো, প্রচুর লোক বিমানবন্দরে তালেবানি জোব্বা পরে তলোয়ার নিয়ে ঘুরছে।’

এক টেলিভিশন থাকলে এসব কিছুই থাকতো না। পাকিস্তানি অন্তত কয়েকটি চ্যানেল থাকলেও আমরা আদায় করতে পারিনি। ফলে পরস্পরকে চিনতে পারি না। আমার স্ত্রী তো সল্প প্রয়াসেই তার রুমের জন্য একটা আদায় করে নিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক