বিশ্বে করোনা রোগী প্রায় ৪ কোটি
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। বৈশ্বিক এ মহামারীতে এরই মধ্যে প্রায় ৪ কোটি মানুষ সংক্রমিত হয়েছেন। আর আর মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬৩৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির বিষয়ে তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারসের জানিয়েছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৫৮৪ জন।
তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কম। আজ রোববার সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। মারা গেছেন ১১ লাখ ৮ হাজার ৫৭৬ জন। আর করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৮৯ হাজার ৯১২ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৪২ হাজার ৬৫৬ মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৩২ হাজার ১৯২ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪ জন মানুষ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন। দেশটিতে মোট ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
আর করোনায় মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জনের প্রাণহানি ঘটেছে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৩৫ হাজার ৩১৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’