১৭ অক্টোবর, ২০২০ ০৪:৪৭ পিএম
করোনায় ডা. আয়েশা মজুমদারের মৃত্যু
ডা. আয়েশা মজুমদার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী মেডিকেল কলেজের গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা মজুমদার আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার (১৭ অক্টোবর) ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
করোনাকালীন সময়েও তিনি রোগীদের নিঃস্বার্থভাবে স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পাঁচ হাজার ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, করোনায় দুইজন ডেন্টাল সার্জনসহ ১০০ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া সারাদেশে দুই হাজার ৮৩৯ চিকিৎসক ও এক হাজার ৯৫৮ নার্স ভাইরাসটি আক্রান্ত হয়েছেন।
ডা. আয়েশা মজুমদারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
যেসব উদ্যোগ সম্মেলনে তুলে ধরা হবে
জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস
এই বিভাগের সর্বাধিক পঠিত