করোনা ভ্যাকসিন: জনসন এন্ড জনসনের ট্রায়াল স্থগিত
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিনের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। তবে তৃতীয় ধাপের ট্রায়ালে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় এর ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়ার জেরে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ট্রায়ালে অংশগ্রহণকারীর একজনের দেহে অজানা রোগ দেখা দেওয়া তাদের করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি স্বাধীন, নিরপেক্ষ তথ্য ও সুরক্ষা নিরীক্ষণ বোর্ড স্বেচ্ছাসেবকের অসুস্থতা নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করছে। একইসঙ্গে সংস্থার ক্লিনিক্যাল ও সুরক্ষা চিকিৎসকরাও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান নতুন করে খতিয়ে দেখবে বলেও জানানো হয়েছে।
জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সব পরীক্ষা নীতিমালা মেনে করা হচ্ছে। এতে কোনো ভ্যাকসিন গ্রহণকারীদের কারো শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও এ ধরণের পরীক্ষায় অংশগ্রহণকারীর ব্যক্তিগত গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়। তাঁর অসুস্থতা নিয়ে আরও জানার চেষ্টা করা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আগে সব বিষয় বিবেচনায় নিতে হবে। তবে পরীক্ষায় মারাত্মক অসুস্থতা অপ্রত্যাশিত নয় বলেও জানিয়েছে জনসন ও জনসন।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটনিউজের প্রতিবেদন বলা হয়েছে, বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এ ধরণের গুরুতর অসুস্থতা ও দুর্ঘটনার স্বাভাবিক ঘটনা।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করে মার্কিন বহুজাতিক কোম্পানিটি। এ ধাপে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ বিশ্বের ২০০টির বেশি জায়াগায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে জনসন এন্ড জনসন কোম্পানি।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা