১১ অক্টোবর, ২০২০ ০৩:৩৪ পিএম

ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প

ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প

মেডিভয়েস রিপোর্ট: ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্প। আগামী ৩০ অক্টোবর সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী এ ক্যাম্প চলবে। 

আজ রোববার (১১ অক্টোবর) হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ডা. মো. আমিনুল হাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংক হাসপাতাল আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। এ হাসপাতালে মেডিসিন, নিউরো মেডিসিন, গাইনি, ইএনটি ও জেনারেল সার্জারিসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে চলছে। এরই ধারাবাহিকতায় জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে এখানে জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশনের আয়োজন করা হয়েছে। 

বিশিষ্ট প্লাস্টিক সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন।

অপারেশনে আগ্রহীদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ:

ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল (শাহজাহানপুর), ২৪/বি, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১২১৭.

ফোন-০২-৯৩৩৬৪২১-৩ মোবাইল: ০১৯৮১-৪১৫৪০৩, ০১৭১৬-২৯৯৫৪০, ০১৭৬৫-৬৪১১৭৮.
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইসলামী ব্যাংক হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক