স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জনকে বদলি-পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারীসহ (পিএস) কর্মরত সাত কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
বদলি ও পদায়ন করা কর্মকর্তা-কর্মচারীরা হলেন: স্বাস্থ্য মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারী (মূলপদ প্রশাসনিক কর্মকর্তা) মো. শাহজাহান ফকির। তাকে জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা শূন্যপদে বদলি ও পদায়ন করা হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) ব্যক্তিগত সহকারী মো. আজিজুল হককে (মূলপদ প্রশাসনিক কর্মকর্তা) অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি মূল পদে কাজ করবেন।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালকের (অর্থ) ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আব্দুল মান্নানকে স্বাস্থ্য মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে পদায়ন করা হয়েছে।
অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কৃষ্ণ কুন্ডুকে অতিরিক্ত মহাপরিচালক প্রশাসনের ব্যক্তিগত সহকারী হিসেবে পদায়ন করা হয়।
পরিচালক প্রশাসনের ব্যক্তিগত সহকারী (মূল পদ স্টেনোটাইপিস্ট) মো. আব্দুল মজিদ চৌধুরীকে পদায়ন করা হয়েছে পরিচালক পরিকল্পনা ও গবেষণার ব্যক্তিগত সহকারী হিসেবে।
এছাড়া পরিচালক হাসপাতাল ও ক্লিনিকের ব্যক্তিগত সহকারী মো. কামরুল হাসানকে তার সংযুক্তির আদেশ বাতিল করে মূলপদের কর্মস্থলে বহাল করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ড্রাইভার মালেকের দুর্নীতির ঘটনায় টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের। অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মূলপদের বিপরীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির কাজে হাত দেন তারা। কারণ দীর্ঘদিন একই পদে চাকরি করার কারণে তাদের অনেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানা গেছে।
-
১ ঘন্টা আগে
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
-
০২ জুন, ২০২৬
-
০১ জুন, ২০২৬
-
২৪ মে, ২০২৬
-
২৩ মে, ২০২৬
-
২২ মে, ২০২৬