২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের ৩৩১৬ শূন্যপদে লিখিত পরীক্ষা গ্রহণের অনুমতি

স্বাস্থ্য অধিদপ্তরের ৩৩১৬ শূন্যপদে লিখিত পরীক্ষা গ্রহণের অনুমতি

মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের তিন হাজার ৩১৬টি পদে শূন্যপদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

২৮ সেপ্টেম্বর (সোমবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-১ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়।

এতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক লিখিত পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

উল্লেখ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে ৮৮৯টি মেডিকেল টেকনোলজিস্ট, এক হাজার ৬৫০টি মেডিকেল টেকনিশিয়ান, ১৫০টি কার্ডিওগ্রাফার এবং ৩২৭টি ফার্মাসিস্ট (ডিপ্লোমা) শূন্যপদে জনবল নিয়োগ দিবে সরকার।

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক