২৫ সেপ্টেম্বর, ২০২০ ০১:০০ পিএম

সাতক্ষীরা ম্যাটসের নতুন অধ্যক্ষ ডা. অরুণ কুমার

সাতক্ষীরা ম্যাটসের নতুন অধ্যক্ষ ডা. অরুণ কুমার

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ডা. অরুণ কুমার ব্যানার্জী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

ডা. অরুণ কুমার ব্যানার্জী বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ওএসডি) হিসেবে আছেন। তাঁকে স্বাস্থ্য সাতক্ষীরা ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সংযুক্ত ছিলেন। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক