করোনায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ডা. এফ বি এম আব্দুল লতিফ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে ঢাকা থেকে বগুড়ার বাড়িতে যাওয়ার পর তার শ্বাসকষ্ট ও করেনা উপসর্গ দেখা দেয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ আগস্ট তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এলেও তাকে ক্লিনিক্যাললি পজিটিভ ধরা হচ্ছে।
ডা. আবদুল লতিফের জন্ম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কুর্শী গ্রামে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৮তম বিসিএসে (স্বাস্থ্য ক্যাডার) কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তার কর্ম জীবন শুরু করেন। এরপর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়, বগুড়ার আইএসটিতে ল্যাব-মেডিসিন বিভাগের প্রধান, বগুড়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘদিন বগুড়ায় চাকরির সুবাদে তিনি বগুড়া শহরের মালতী নগরে বাসা করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাংঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা সংগঠনটির আজীবন সদস্য ডা. আব্দুল লতিফের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালকের মৃতুতে আরও শোক প্রকাশ করেছেন, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বুলবুল, উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. খায়রুল ইসলাম ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ।
ডা. এফ বি এম আব্দুল লতিফের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬